CPU কি? সিপিইউ কি কি থাকে?


Central method Unite এর সংক্ষিপ্ত রুপ হচ্ছে CPU এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা সকল কাজ নির্দেশ অনুযায়ী সম্পাদন করে ফলাফল বের করে। সিপিইউ বলতে মূলতঃ প্রসেসরকেই বোঝানো হয়। প্রসেসর হল অসংখ্য একটি ইলেক্ট্রনিক সার্কিট যুক্ত ডিভাইস যা লজিক গেইট ব্যবহার করে প্রদত্ত তথ্য যাচাই করে তুলনামুলক তথ্য বের করতে পারে।

বাহ্যিক দৃষ্টিতে এটা লম্বা বাক্সের মতো দেখতে। এর মধ্যেই থাকে অনেক প্রয়োজনীয় ডিভাইস। যেমন, হার্ডডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি বা ডিভিডি ড্রাইভ, মোইন বোর্ড বা মাদারবোর্ড, র্যাম, প্রসেসর ইত্যাদি।প্রতিটি সিপিইউ- একটি করে মেইন সুইচ থাকে, যেটা দিয়ে সিপিইউ অন-অফ করা যায়। এছাড়াও আরও একটি সুইচ থাকে যেটা দিয়ে সিপিইউকে রিষ্টার্ট করা যায়। সিপিইউ যখন চালু থাকে তখন এর সামনের দিকে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন রঙের /৩টা বাতি জ্বলতে থাকে।কম্পিউটার যখন কাজে ব্যস্ত থাকে তখন এদের মধ্যে থেকে একটি ছোট বাতি মিটি মিটি করে জ্বলতে থাকে।

কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে ধারণা পেতে হলে কেসিং খুলতে হবে। এজন্য কেসিং এর পেছনের দুইটি স্ক্রু খুলুন।
1. মূল যে বড় সার্কিট বোর্ডটি দেখছেন তাই মাদারবোর্ড। আর পাওয়ার সাপ্লাই থাকে কেসিং এর উপরে পেছনের দিকে। পাওয়ার সাপ্লাই থেকে অনেকগুলো লাল, হলুদ, কালো বা নীল তার বের হয়ে আসে। এর কিছু সংযুক্ত মাদারবোর্ডে আর কিছু সরাসরি অন্য হার্ডওয়্যারে যেমন- সিডি ড্রাইভ, ফ্লপি ড্রাইভ, হার্ডডিস্ক।
2. মাদারবোর্ডে প্রসেসর কোনটি তা বুঝতে এর কুলিং ফ্যান খুঁজে বের করুন। সাধারণত এটি মাদারবোর্ডের উপরে কিছুটা বামে থাকে। প্রসেসর ফ্যান দিয়ে ঢাাক থাকে এজন্য সরাসরি দেখা যায় নয়।
3. র্যাম সাধারণ প্রসেসরের ডানপাশে থাকে। মডেলভেদে -৪টি স্লট,লম্বাকৃতির হয়ে থাকে।
4. সাউন্ডকার্ড কোনটি বুঝতে হলে খুঁজে বের করুন স্পিকারের ইনপুট জ্যাক কোথায় লাগে সেই ডিভাইসটই সাউন্ড কার্ড।
5. একইভাবে মনিটরের ক্যাবল দিয়ে জানতে পারবেন কোনটি আপনার গ্রাফিক্স কার্ড।
6. একই উপায়ে মডেম (টেলিফোনের তার), ল্যান কার্ড (ব্রডব্যান্ড ইন্টারনেটের তার) খুঁজে বের করা সহজ।
7. চিকন চিকন লাল, হলুদ, কাল বা নীল তারগুলো পাওয়ার ক্যাবল। সাদা বা লাল চওড়া ক্যাবলগুলো ডাটা ক্যাবল।
8. সাধারণ একটি পিসিতে কেসিং-এর পেছনে পাওয়ার কর্ড, মনিটর কর্ড,মাউস কী-বোর্ড, স্পিকার ইনপুট এগুলো প্রাথমিক অনুসঙ্গ যা সব পিসিতেই আছে।
বিভিন্ন ক্যাবল আলাদা রকমের হওয়াতে সবচেয়ে বড় সুবিধা এক ধরনের কানেকশন আপনি ভুল করে চাইলেও অন্যটিতে লাগাতে পারবেন না।